হেফাজতের মেয়াদ শেষ হাওয়ার পর সোমবার অরবিন্দ কেজরিওয়ালকে তোলা হয় অ্যাভিনিউ আদালতে।এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে সেদিন আদালতে কেজরিওয়ালকে হেফাজতে চাওয়ার জন্য কোনো প্রশ্ন করা হয়নি। এরপরই বিচারক ১৪ দিনের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।এই মুহূর্তে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে উল্লেখ করেছেন ED-র আইনজীবী এস ভি রাজু।
আদালতে পেশ করার সময় সংবাদমাধ্যমের সামনে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘BJP যা করছে তা দেশের জন্য ভালো হচ্ছে না।’
গতকাল ইন্ডিয়া জোটের মেগা মঞ্চে হাজির ছিলেন অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা। তিনি বলেন, ‘অরবিন্দ কেজরিওয়াল সিংহ। BJP বেশিদিন ওকে জেলবন্দি করে রাখতে পারবে না।’ জেল থেকে পাঠানো স্বামীর চিঠি পড়ে শোনান সুনীতা কেজরিওয়াল। তিনি বলেন, ‘আপনাদের প্রিয় কেজরিওয়াল জেল থেকে এই বার্তা পাঠিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার স্বামীকে জেলবন্দি করেছেন। আপনারা বলুন, প্রধানমন্ত্রী কি ঠিক কাজ করেছেন? আপনারা বিশ্বাস করেন, কেজরিওয়াল একজন সত্ দেশভক্ত? BJP-র নেতারা বলছেন, আমার স্বামীর উচিত দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা। আপনারা কি মনে করেন? আপনাদের কেজরিওয়াল সিংহ। তাঁকে বেশিদিন জেলবন্দি করে রাখা যাবে না।’







