রাজনীতি

বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে ভোটপ্রচারে এসে জে পি নাড্ডার মুখে শোনাগেলো “জয়বাংলা”স্লোগান, মঞ্চ থেকে তৃণমূল কে কটাক্ষ করতেও ছাড়লেননা তিনি

একদিকে তাপপ্রবাহ অপরদিকে ভোটের উত্তাপ। দুটি বিষয়েই এখন বহু চর্চিত। সেরকমই ভোট প্রচারে একের পর এক চমক আনছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে এবার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে ভোট প্রচারে আসলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। এদিন নদীয়ার বগুলা আইটিআই কলেজ মাঠে বিশাল জনসভার মাধ্যমে জগন্নাথ সরকারের হয়ে ভোট প্রচার করলেন জে পি নাড্ডা। বগুলায় ভোট প্রচারে এসে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প এবং সুযোগ-সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন নাড্ডা।তবে জনসভা থেকে তৃণমূল কেউ কটাক্ষ করতে ছাড়েননিবিজেপি সর্বভারতীয় সভাপতি। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ সন্দেশখালি প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, তৃণমূলের সরকার রাজ্যে তবে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে সন্দেশখালীর মহিলাদের ওপর নির্যাতন হল তা জানা নেই। তবে শেখ শাহজাহানকে পুরোপুরি ভাবে বাঁচানোর চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস হলো টাকাখোর, ঘুষখোর কাঠমানি খোর সরকার। তৃণমূল সরকার “নো মানি নো ওয়ার্ক” এই ভাবেই কাজ করে। সুতরাং এ বছরের ২০২৪ এর লোকসভা নির্বাচনে জগন্নাথ সরকারকে পুনরায় নির্বাচিত করে দিল্লির মসনদে পাঠিয়ে রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দিতে হবে সাধারণ মানুষকে। তবে এদিনের সভা থেকে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে জে পি নাড্ডা বলেন,এমন একটি দল যারা এখনো পর্যন্ত কোনো প্রার্থী দিতে পারছেন না। বিজেপির কাছ থেকে ধার করা প্রার্থী দিয়ে ভোট প্রচার এবং ভোটে লড়াই করছে তৃণমূল কংগ্রেস।অপরদিকে এই তৃণমূল কংগ্রেস বলেছিল তারা মা মাটি মানুষকে নিয়ে কাজ করতে চায়।কিন্তু বর্তমানে দেখা গেল মা মাটি মানুষের সর্বনাশ করে বসেছে তৃণমূল কংগ্রেস। তাই এবার বিজেপিকে ভোট দিয়ে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করার উদ্দেশ্যে জগন্নাথ সরকারকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। তবে এ দিনের সভা থেকে জেপি নাটকের মুখে শোনা গেল “জয় বাংলা” স্লোগান
।যদিও এতদিন তৃণমূল কংগ্রেস এই “জয় বাংলা” স্লোগান কে সামনে রেখে ভোট প্রচার এবং তাদের দলীয় কাজকর্ম করছেন। তবে বিজেপির মুখে এতদিন এই শোনা না গেলেও, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নদীয়ায় জনসভায় এসে “জয় বাংলা” স্লোগান দিলেন মঞ্চ থেকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.