২১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যপালকে পুরোনো নির্দেশ মেনেই।এমনটাই দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।রাজ্যের সুপারিশ করা নাম থেকেই রাজ্যকে উপাচার্য নিয়োগ করতে হবে সুপ্রিম কোর্ট এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যপালকে। দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। উপাচার্য নিয়োগ মামলা শীর্ষ আদালত আবার শুনবে আগামী শুক্রবার। শুক্রবার রাজ্যপালকে ২১ টি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য নিয়োগ করার ব্যাপারে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে।প্রসঙ্গত এরইমধ্যে রাজ্যের আরও তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঝাড়গ্রামের সাধুরাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়, তারকেশ্বর রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয় এবং ঠাকুরনগরের হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পর রাজ্যের আরও তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।সূত্রে খবর, ঝাড়গ্রামের সাধুরাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন অধ্যাপক কল্লোল মজুমদার। হুগলির তারকেশ্বর রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয় এবং ঠাকুরনগরের হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আশুতোষ ঘোষকে। অর্থাৎ, দু’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব সামলাবেন একজন-ই ।
Read Next
November 5, 2026
বাবরি মসজিদ নিয়ে সুর নরম হুমায়ুনের! মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মান্যতা দেওয়ার বার্তা বিধায়কের
November 4, 2026
মধ্যদুপুরে বিকট শব্দে কাঁপল কাকদ্বীপ! সিলিন্ডার ফেটে চোখের পলকে ছাই ৩টি ঘর, আগুন নেভাতে মরিয়া দমকল
November 4, 2026
৮ নভেম্বর কালীপুজো, কলকাতায় নিশীথপুজোর সময় কখন? জেনে নিন অমাবস্যার তিথি ও পুজোর নির্ঘণ্ট
November 4, 2026
আন্দোলনের আবহেই বড় সিদ্ধান্ত! বাড়ছে পোশাক শ্রমিকদের বেতন, জানুয়ারি থেকেই মিলবে বাড়তি টাকা
November 4, 2026
পরশুড়ার সভা থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা, আলুচাষিদের জন্য বিশেষ প্যাকেজের ঘোষণা করতে পারেন শুভেন্দু
November 4, 2026
“৭৩ নম্বর ওয়ার্ডে জিতে দেখান, তারপর দিল্লি যাবেন”—কলকাতার পৌরভোটের আগে মমতাকে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর
Related Articles
Check Also
Close







