চলতি বছরের আগামী মাসের ১০ জুলাই হবে বঙ্গের ৪ টি আসনে উপনির্বাচন। ইতিমধ্যেই তৃণমূল এই আসনগুলিতে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। এবার অবশেষে বিজেপির তরফে ঘোষণা করা হলো প্রার্থীর নাম। আর প্রার্থীর তালিকায় রয়েছে বিশাল চমক।
বাংলার উপনির্বাচনের প্রার্থী তালিকার স্থান পেয়েছেন দলের তাবর তাবর নেতারা। রায়গঞ্জ থেকে লড়ছেন শ্রী মানস কুমার ঘোষ, রানাঘাটের দক্ষিণ থেকে লড়ছেন শ্রী মনোজ কুমার বিশ্বাস, বাগদা থেকে লড়ছেন শ্রী বিনয় কুমার বিশ্বাস ও অবশেষে হাই ভোল্টেজ উপনির্বাচনের কেন্দ্র মানিকতলা থেকে লড়ছেন শ্রী কল্যাণ চৌবে ভট্টাচার্য।







