একটা সময় কানাডায় বেড়ে ওঠা করণজিৎ কৌর পর্ন ছবির জগতে পরিচিতি গড়েছিলেন সানি লিওন নামে।সেই নীল ছবির দুনিয়ায় রাজত্ব করলেও সেই জগত থেকে বহুদিন আগেই সরে গেছ সানি লিওন।
প্রেমে ধোঁকাও খেয়েছেন, তাঁর জীবনে ওঠাপড়ার শেষ ছিলনা। তবে এই সফরে গত দেড় দশক ধরে যে মানুষটা তাঁর হাত শক্ত করে ধরে থেকেছেন তিনি ড্যানিয়েল ওয়েবার।
২০১১ সালে ড্যানিয়েলকে বিয়ে করেছিলেন সানি।
দেখতে দেখতে দাম্পত্য জীবনের ১৩ বছর পার করে ফেলেছেন তাঁরা। তিন সন্তানকে নিয়ে এখন সুখী সংসার তাঁর। আমেরিকা ছেড়ে পাকাপাকিভাবে ভারতে বসবাস করেন তিনি। বিবাহবার্ষিকীতে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে ফের গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী। তাও সূদূর মলদ্বীপে। তিন সন্তান নিশা, নোয়া ও আশের উপস্থিতিতে বিয়ের শপথগুলো আবারও গ্রহণ করলেন দুজনে।
মলদ্বীপের নীল জলরাশিকে সাক্ষী রেখে পরস্পরকে চোখে হারালেন সানি-ড্যানিয়েল। এই বিয়ের একমাত্র সাক্ষী তাঁদের তিন সন্তান। দুজনের পরনেই এদিন সাদা পোশাক, ছবিতে একে অপরের দিকে তাকিয়ে হাসতে দেখা গেছে। ফুল হাতে সাদা গাউনে সানিকে মায়াবী দেখালো, অন্যদিকে ড্যানিয়েল বেছে নিয়েছিলেন সাদা শার্ট ও সাদা ট্রাউজার। সানি এবং ড্যানিয়েল তাদের তিন সন্তানের সাথেও ছবির জন্য পোজ দিয়েছেন। জানা যাচ্ছে, অনুষ্ঠান চলাকালীন ড্যানিয়েল বউকে একটি হীরের আংটি দিয়ে অবাক করে দিয়েছেন।
বিয়ের ছবি পোস্ট করে সানি লেখেন, ‘প্রথমবার আমরা ভগবান, পরিবার ও বন্ধুদের সামনে বিয়ে করি। এই বার আমরা দুজনে বিয়ে করলাম মাত্র তিনজন (সন্তান) সাক্ষী, নিজেদের মধ্যে আরও ভালোবাসা আর সময় নিয়ে! আজও তুমিই আমার জীবনের ভালোবাসা এবং আজীবন সেটাই থাকবে! আই লাভ ইউ ড্যানিয়েল’।







