“ভাইয়ের মৃত্যুতে দায়ীদের শাস্তি চাই” এমনটাই মন্তব্য করলেন পুঞ্চে জঙ্গি হামলায় নিহত এক কর্পোলারের দিদি

পুঞ্চে জঙ্গি হামলায় নিহত কর্পোরাল ভিকি পাহাড়ের পরিবারে শোকের ছায়া। এই ঘটনাই ভিকি পাহাড়ের বোন গীতা পাহাড়ে বলেন, ভাইয়ের জন্য গর্বিত তিনি।lগত শনিবার ভাইয়ের মৃত্যুর খবর আসে বোন গীতা পাহাড়ে। তিনি জানান,তাঁর ভাইয়ের মৃত্যুর জন্য যারা দায়ি, তাদের শাস্তি চান তিনি।গত শনিবার জম্মু কাশ্মীরের পুঞ্চে হামলা চালায় জঙ্গিরা। এবং সেখানেই প্রাণ হারান ভিকি।

সূত্রের খবর,আইএএফ-এর পরপর ৩টি কনভয়ে হামলা চালানো হয়।যার জেরে কর্পোরাল ভিকি পাহাড়ের মৃত্যুর খবর মেলে। ঘটনায় আহত হন ৪ জন। আহতদের উধমপুর হাসপাতালে ভর্তি করা হয়। পাশপাশি হামলার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান জঙ্গিরা। ইতিমধ্যেই জঙ্গিদের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে সেনা বাহিনী।

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.