অফবিট

ব্যাংক নয়, ধারও নয়—কে দিচ্ছে বিনা সুদে ২০ হাজার টাকা?

বর্তমান সময়ে যেকোনো মুহূর্তে টাকার প্রয়োজন হয়ে উঠতে পারে। অনেকেই বাধ্য হয়ে বন্ধুবান্ধব কিংবা আত্মীয়স্বজনের কাছে ধার চান, আবার কেউ ব্যাংকের দ্বারস্থ হন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সুদ গুনতে হয়। এবার সেই সমস্যার সমাধান নিয়ে এল ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম PhonePe। ব্যবহারকারীদের জন্য তারা দিচ্ছে বিশেষ সুবিধা— বিনা সুদে ২০ হাজার টাকা পর্যন্ত ক্রেডিট।

কীভাবে মিলবে এই সুযোগ?
জরুরি মুহূর্তে অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন। কিন্তু সেক্ষেত্রে অতিরিক্ত সুদ দিতে হয়। অন্যদিকে, PhonePe এনেছে আরও সুবিধাজনক সমাধান। প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের ৪৫ দিনের জন্য ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ক্রেডিট লাইন দিচ্ছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে সুদ প্রযোজ্য হবে।

ব্যবহার করার নিয়ম
PhonePe অ্যাপ খুলে বামদিকের উপরের কোণে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে।

সেখান থেকে যেতে হবে Manage Payment অপশনে।

পেজের নিচে স্ক্রল করলেই দেখা যাবে Credit Line অপশন।

এই অপশনে ক্লিক করলে কয়েকটি ব্যাংকের নাম দেখা যাবে।

যদি ব্যবহারকারীর ব্যাংক সেই তালিকায় থাকে, তবে সেটিকে সিলেক্ট করে ক্রেডিট লাইন লিঙ্ক করা যাবে।

একবার লিঙ্ক হয়ে গেলে সরাসরি PhonePe থেকে নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা সম্ভব।

সতর্কবার্তা
বিশেষজ্ঞদের পরামর্শ, একেবারেই জরুরি না হলে এই সুবিধা ব্যবহার না করাই ভালো। কারণ, অপ্রয়োজনীয় খরচ করলে পরে বিল পরিশোধে সমস্যা হতে পারে। তাই শুধুমাত্র প্রয়োজনীয় মুহূর্তেই PhonePe-এর এই সুযোগ নেওয়ার কথা ভাবা উচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.