বিনোদন

অ্যাকশন ও রোমাঞ্চে দর্শকদের মন ভরিয়ে দিতে আসছে ‘ ফাইটার ‘ !

নিজস্ব সংবাদদাতা : দর্শকদের আরো বড় চমক দিতে তৎপর পরিচালক সিদ্ধার্থ। বছরের শুরুতেই ‘ পাঠান ‘ এর ব্যাপক জনপ্রীতিতে পরিচালক বুঝতে পেরেছিলেন দর্শক অ্যাকশন দেখতে বেশি পছন্দ করেন। বলিউডের কিং খান এই চলচ্চিত্রের দ্বারাই কামব্যাক করতে সক্ষম হন।

সিনেমার পর্দায় শাহরুখের প্রত্যাবর্তন যেমন ধামাকাদার ছিল তেমনই পরিকল্পনা করেছেন তিনি হৃতিক কে নিয়েও। তবে এবারের অ্যাকশনের ধামাকা হবে আরও দ্বিগুণ। অ্যাকশনধর্মী ছবি ‘ ফাইটার ‘ এর মূল চরিত্রে রয়েছে হৃতিক রোশন। এই ছবিতেও নায়কের বিপরীতে থাকবে বলিউের শান্তিপ্রিয়া ওরফে দীপিকা পাডুকোন। সম্প্রতি এক প্রেস কনফারেন্সে অ্যাকশন ও স্ট্যান্ট পরিচালক পারভেজ খান জানান,’ ফাইটার ‘ এর অ্যাকশন স্ট্যান্ট ‘ পাঠান ‘ এর থেকেও এক কাঠি উপরে। এখানে মাটি থেকে শুরু করে আকাশে সব জায়গাতেই অ্যাকশন রয়েছে। রয়েছে বোমা বিস্ফোরণের দৃশ্যও। আগুন থেকে শুরু করে যুদ্ধবিমান, সত্যিকারের হেলিকপ্টার সবই রয়েছে এই ছবিতে। তিনি আরো বলেন, ‘ সিদ্ধার্থ কি ভেবেছিল তা আমার মাথায় আছে। ও চেয়েছিল ‘ফাইটার ‘ এর অ্যাকশন সিন হবে ‘পাঠান ‘ এর থেকেও তুখোর। আমি সেই মত চেষ্টা করেছি।’

মাটিতে, আকাশে সব জায়গায় যুদ্ধ। ‘ফাইটার ‘ কে অ্যাকশনের অন্যমাত্রায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালকের। দর্শকদের রোমাঞ্চে ও টানটান উত্তেজনায় ভরিয়ে দিতে চান তিনি। এমনটাই জানা গেছে সিদ্ধার্থের পক্ষ থেকে। আগামী বছর মুক্তি পাবে ‘ ফাইটার ‘। তাই শুটিং চলছে জোরকদমে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.