নিজস্ব সংবাদদাতা : পাখির পালকে ইউরোপে তৈরি হবে বিভিন্ন ডিজাইনের পোশাক। সে জন্য এ রাজ্য থেকে প্রচুর পাখিকে মেরে তাদের পালক ও দেহাংশ পাচার করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার বনবিভাগের অধীন ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর মাধ্যমে পাখি ও পাখির দেহাংশের আন্তর্জাতিক পাচার চক্রের সন্ধান পেল। বৃহস্পতিবার ঢোলাহাট থানার বেজপুকুর গ্রামে সালাউদ্দিন মীর নামে এক যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল সংখ্যক পাখির দেহাংশ উদ্ধার করল বনবিভাগের নামখানা রেঞ্জ । এর পাশাপাশি উদ্ধার হয়েছে ৮৬৮টি জঙ্গলের লাল ও ধূসর রঙের পাখির রঙিন পালক , বিলুপ্ত প্রজাতির ফ্রাঙ্কোলিনের ১৬৮টি শুকনো কঙ্কাল ও ৯৩৩টি মাছরাঙার দেহাংশ ।
এই পাচারকাণ্ডকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার ডিএফও মিলন মণ্ডল জানান , “গত কয়েক বছর ধরে জার্মানি, আমেরিকা, নাইরোবি, কেনিয়া,রাশিয়া, জাপান, বুলগেরিয়া, ও চিলিতে পাচার করা হত। পাখির দেহাংশ ও পালক নিয়ে শৌখিন সামগ্রী ও মাছ ধরার টোপ তৈরী করা হত। এই চক্রের সন্ধান পেতে ধৃতকে আরও জেরা করবে বন দফতর। শুক্রবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে।” সূত্রের খবর, ২০১৬ সাল থেকেই পাখির দেহাংশ পাচারের সঙ্গে যুক্ত অভিযুক্ত সালাউদ্দিন । এখন অভিযোগ উঠছে দীর্ঘ দিন ধরেই সে পাখির দেহাংশ বিদেশে পাচার করছে অভিযুক্ত সালাউদ্দিন ।বিভিন্ন জায়গায় যেমন ভগবতপুর, বারুইপুরে ,নামখানা, রামগঙ্গা তল্লাশি চালিয়ে দক্ষিণ ২৪ পরগনা বন দফতর সালাউদ্দিনকে গ্রেফতার করতে সফল হয়েছে অভিযুক্তকে আজ আদালতে তোলা হবে। তাঁকে জেরা করে এই পাচারচক্রে ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চালানো হচ্ছে।







