রাজনীতিরাজ্য

প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়াকে নাটক বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর !

সম্প্রতি রাজ্য – রাজনীতির একটি ভাইরাল ছবি হলো – নির্বাচনী প্রচার সেরে একটি দোকানে গিয়ে , ঝালমুড়ি কিনছেন প্রধানমন্ত্রী । ঝাড়গ্রামে ঝালমুড়ির দোকানে গিয়ে , পকেট থেকে ১০ টাকা বের করে ঝালমুড়ি কেনেন । পাশাপাশি, পাশে থাকা মহিলা ও বাচ্চাদের সাথেও হাত মেলান নরেন্দ্র মোদী । বঙ্গে এসে প্রধানমন্ত্রীর এমন ভূমিকা , রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। কিন্তু এই গোটা ঘটনাকেই নাটক বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর কথায় SPG কে দিয়েই বানানো হয়েছিল ঝালমুড়ি ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ , “কালকে দোকানে মাইক ফিট করে ঝালমুড়ি SPG-কে দিয়ে তৈরি করান।” তাঁর আরও কটাক্ষ , “১০ টাকা কখনও পকেটে থাকে ওনার! কত নাটক।”

মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শানিয়ে বলেন , “নির্বাচনের সময়ে গুহাতে গিয়ে বসে থাকেন, কখনও আবার নির্বাচনের সময়ে বলেন আমি চাওয়ালা। ১০ টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছেন। সেই ঝালমুড়িটাও আবার নিজেদের তৈরি করা।” মুখ্যমন্ত্রীর কথায় , সব যদি সাজানো না হয় , তাহলে , আগে থেকে কিভাবে ক্যামেরা ফিট করা ছিল? মুখ্যমন্ত্রী বলেন, “সবই নাটক। সাধারণ মানুষ হয়তো অনেক কিছু বোঝেন না, কিন্তু আমরা বুঝি।”

যদিও এবিষয়ে যে দোকান থেকে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেয়েছিলেন , সেই দোকানদার বিক্রম সাউ বলেন , “স্যার হঠাৎ এসে বললেন, তোমার নাম কী? তারপর বললেন, একটা ঝালমুড়ি বানাও। আমি বানালাম। খেয়ে উনি বললেন দারুণ হয়েছে। শুধু মুড়ি খাওয়াই নয়, তিনি বাবা-মায়ের নাম ও ব্যবসার ব্যাপারেও খোঁজখবর নিলেন। এটা তো সত্যিই ভাগ্যের ব্যাপার।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.