পঞ্চায়েত নির্বাচনকে নির্বিঘ্নে পরিচালনা করার দরুন এবার জেলা, মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। এদিন থেকেই ভোটগণনা শেষ না হওয়া পর্যন্ত চালু থাকছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের মাধ্যমে যে অভিযোগ প্রকাশ্যে আসবে, সেই অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উত্তর দিতে হবে।
২৪ ঘণ্টা ধরে উক্ত কন্ট্রোল রুম কাজ করবে। তবে রোস্টার অনুযায়ী, এই কন্ট্রোল রুমের জন্য লোক নিয়োগ করতে হবে আরও।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৮ জুলাই রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট। এই নির্বাচনে অশান্তি চায় না রাজ্য নির্বাচন কমিশন। যার কারণবশত পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর দাবিও করা হরেছিল। কিন্তু দাবি অনুযায়ী মেলেনি কেন্দ্রীয় বাহিনী। তাই প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রাখা সম্ভব হচ্ছে না।
যাবতীয় কিছু বিষয় কন্ট্রোল রুম নিয়ে –
ভোটের দিন কন্ট্রোল রুমের নম্বর ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে লাগাতে হবে।
কন্ট্রোলরুমের রেজিস্টার রাখতে হবে।
কী অভিযোগ আসছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা নোটবদ্ধ থাকবে রেজিস্টারে।







