রাজনীতি

সরগরম উত্তরবঙ্গ, আজ প্রচারে স্বয়ং মুখ্যমন্ত্রী

নজরে এখন শুধু ‘লোকসভা’! প্রথম দফার তিন কেন্দ্রের ভোটের প্রচার করতে ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কোচবিহারে তাঁর সভা রয়েছে। পরবর্তীতে আলিপুরদুয়ার থেকেও রয়েছে প্রচার কর্মসূচি। কোচবিহারের প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া এবং আলিপুরদুয়ারের প্রার্থী প্রকাশ চিক বরাইয়ের সমর্থনে শুক্রবার প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ির প্রবল ঝড়ে ভেঙে যাওয়া বাড়ি গড়ে দেওয়ার অনুমতি দেয়নি নির্বাচন কমিশন। সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উবাচ, ‘অসমকে ওরা উৎসবের টাকা দেওয়ার অনুমতি দিয়েছে। যাঁরা ২০ হাজার পেয়েছেন, প্রশাসন আবার ৪০ দেবে। মোট ১ লক্ষ ২০ হাজার প্রশাসন পৌঁছে দেবে। যাঁদের ঘর ভেঙেছে, ঘর তৈরি করতে শুরু করুন।’

এছাড়াও, বেঙ্গালুরুর গ্রেফতার নিয়ে মমতা এদিন বলেন, ‘লোকগুলো বাংলার বাসিন্দা নয়। বাংলায় লুকিয়ে ছিল। দু’ঘণ্টার মধ্যে ধরে দিয়েছি। আমাদের পুলিশ ধরেছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.