রাজনীতি

ইন্ডিয়া জোটের প্রতিবাদ মিছিল ঘিরে বিজেপিকে পাল্টা আক্রমণ জয়রাম রমেশের, দিল্লির ব্যবসায় লাভের দাবি কংগ্রেস নেতার

দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের (CEC) বিরুদ্ধে INDIA জোটের প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। এবার এই ইস্যুতে বিজেপিকে পাল্টা আক্রমণ করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর দাবি, INDIA জোটের প্রতিবাদ মিছিল ঘিরে বিজেপির প্রচার ও অপপ্রচারের মুখোশ খুলে গিয়েছে।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, এই প্রতিবাদ কর্মসূচির জেরে দিল্লির স্বাভাবিক জনজীবন ও ব্যবসা-বাণিজ্য ব্যাহত হতে পারে। এমনকী বাজার বন্ধ হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছিল। সেই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে জয়রাম রমেশ দাবি করেন, বাস্তবে এই কর্মসূচি দিল্লির স্থানীয় ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলেছে।
তাঁর বক্তব্য, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন দিল্লিতে কেনাকাটা ও অন্যান্য খাতে অর্থ ব্যয় করেছেন। ফলে রাজধানীর ব্যবসায়ীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাভবান হয়েছেন। জয়রামের দাবি, বিজেপির আশঙ্কার বিপরীত চিত্রই ধরা পড়েছে এই কর্মসূচিতে। রাজনৈতিক মহলে এই মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে চাপানউতোর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.