রাজনীতি

তৃণমূল বিজেপির রোড শোকে কেন্দ্র করে সংঘর্ষ

২৪ লোকসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলির মধ্যে জোর কদমে প্রচার চলছে। প্রতি লোকসভা কেন্দ্রে প্রার্থীদের প্রচারের ব্যস্ততা তুঙ্গে। পাশাপাশি রোড শো, পথসভা, র‍্যালি ও জনসভা করে চলেছে রাজনৈতিক দলের প্রার্থীরা। সেখানে তৃণমূল বিজেপির সংঘর্ষের ধুন্ধুমার কাণ্ড বাঁধলো। দুই রাজনৈতিক দলের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে কুলতলিতে।

যত সময় এগিয়ে আসছে বাংলায় গরমের তাপের সঙ্গে বাড়ছে ২৪ এর ভোটের উত্তাপ। রাজনৈতিক দলগুলির প্রচারের ব্যস্ততার মধ্যে একাধিকবার উঠে আসছে সংঘর্ষের ঘটনা। এবার ফের সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। বিজেপি ও তৃণমূলের পথসভার আয়োজন চলছিল জোর কদমে। সেই মত চলছিল দলীয় পতাকা ও পথ সভায় মাইক লাগানোর কাজ চলছিল। ঠিক সেই সময় দুই দলের কর্মীদের মধ্যে বিরোধ বেধে যায়। পাশাপাশি ঘটনার কবলে পরে দুই দলের দুই কর্মী সমর্থক আহত হয়। পুলিশের তৎপরতায় শান্ত হয় পরিস্থিতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.