ইসরাইল ও হামাস যুদ্ধে ভয়ংকর বিপদের মুখে পড়েছে ‘গাজা উপত্যকার’ বাসিন্দারা। এই না করো উপসংগ্রত আক্রমণ চালিয়ে যাচ্ছে ‘ইজরায়েল’ সেনারা’। ইতিমধ্যে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার। আহত প্রায় ১ হাজারেরও বেশি। সেই অসহায় এলাকাবাসীদের জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ‘ইয়োকো কামিকাওয়া’।
ইজরায়েলী সেনার আক্রমণের ফলে অনেক ক্ষতি হয়েছে এই গাজা এলাকায়। প্রায় ৪০০০ আবাসিক বাড়ি সহ ১০ হাজার হাউজিং ইউনিটও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বসবাসের অযোগ্য হয়ে গেছে প্রায় ৭ হাজার হাউজিং ইউনিট।আংশিক বিধ্বস্ত হয়েছে ১০ হাজার হাউজিং ইউনিট। এছাড়াও ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংস হয়ে গেছে প্রায় ১৮ টি স্কুল।আংশিক বিধ্বস্ত হয়েছে প্রায় ১৫০ টি স্কুল।
এক সাংবাদিক সম্মেলনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ‘ইয়োকো কামিকাওয়া’ বলেছেন,”আমি আমার ইসরায়েলি প্রতিপক্ষকে জানিয়েছি যে, টোকিও আশা করে ইসরায়েল ও ফিলিস্তিন অঞ্চলের পরিস্থিতি যত দ্রুত সম্ভব শান্ত হোক।”







