দেশ

১০০দিনের বকেয়া টাকা মিটিয়ে দিতে কেন্দ্রকে আর্জি বোসের

১০০দিনের কাজের বকেয়া টাকা ফিরিয়ে দেবার জন্য এবার কেন্দ্রকে আর্জি জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অভিষেক ব্যানার্জী আন্দোলনের কারণকে সমর্থন জানিয়ে আর্জি জানিয়েছেন কেন্দ্রকে।

প্রসঙ্গত ১০০ দিনের বকেয়া টাকা এবং আরো অন্য দাবি নিয়ে চলতি মাসের ২ তারিখ দিল্লিতে কেন্দ্রীয় গ্রামীন প্রতিমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন অভিষেক ব্যানার্জী। সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে দেখা না হওয়ায়, দিল্লি থেকেই রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন।

গত ৫ই অক্টোবর তারা রাজভবনের সামনে ধর্নায় বসে। এরপর ধর্নার পাঁচদিনের মাথায় রাজ্যপালের সঙ্গে কথা বলেন তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী। এরপরই রাজ্যপাল কেন্দ্রের কাছে আর্জি জানান ১০০দিনের বকেয়া টাকা মিটিয়ে দেবার জন্য।

তিনি কেন্দ্রকে জানিয়েছেন সত্যিই রাজ্যের বহুসংখ্যক মানুষ ১০০ দিনের টাকা পাননি। কেন্দ্রীয় সরকারের দুই শীর্ষ নেতার সঙ্গে আলোচনা করেন রাজ‌্যপাল জানান, বহুদিন ধরে বাংলার বহু মানুষের ১০০ দিনের টাকা বাকি রয়ে আছে। সময় মতো সেই টাকা না পেয়ে কেন্দ্রের প্রতি ক্ষোভ জমতে শুরু হবে।

তবে রাজ্যের ন্যায্য বকেয়া টাকা কেন্দ্রের তরফ থেকে এখনি ফেরত দেওয়া হবে কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করছে কেন্দ্রের রাজনৈতিক সিদ্ধান্তের উপর। কবে সেই টাকা পাবে বাংলার মানুষ এখন সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.