দেশ

জনজাতি গৌরব দিবসে গড়চিরোলি থেকে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, ৩ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা

জনজাতি গৌরব দিবস উপলক্ষে আগামী ১৫ নভেম্বর, ২০২৬ মহারাষ্ট্রের গড়চিরোলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন তিনি। আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান থেকে প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে মোট ২৪৬টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রার মানোন্নয়নই এই প্রকল্পগুলির মূল লক্ষ্য।
শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, জীবিকার সুযোগ বৃদ্ধি এবং সামাজিক পরিকাঠামোর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্রকল্পগুলিতে। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের মাধ্যমে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে বলে মনে করা হচ্ছে। বিরসা মুন্ডার সংগ্রাম ও আত্মত্যাগকে স্মরণ করার পাশাপাশি আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের বার্তাও তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.