অশান্ত পাক-ভারত সীমান্ত পার। প্রতিনিয়ত গোলাগুলি চলছে বিভিন্ন পাক ভারত সীমান্তে। পাকিস্তানের একের পর এক আক্রমণের কড়া জবাব দিচ্ছে ভারত। শনিবার ভোরে পাকিস্তানের টার্গেট ছিল পাঞ্জাবের বিমানঘাঁটি। তবে সেই হামলা প্রত্যুত্তরে টালমাটাল পাকিস্তান।
সূর্যের আলো পরলেই একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে ভারতের ওপর আঘাত করার চেষ্টা করছে ইসলামাবাদ। তবে পাকিস্তানে এসো বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র আটকে দিচ্ছে ভারতের ডিফেন্স সিস্টেম। শুধু প্রতিরোধ করছে এমনটাই নয় ভারত প্রত্যেকটা আঘাতে পাল্টা উত্তর দিতে দেরি করছে না। এবার শনিবার ভোর রাত ঠিক ১:৪০ নাগাদ পাকিস্তান পাঞ্জাব বিমানঘাঁটিতে উচ্চ গতির ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে হামলার চেষ্টা করে।
এই ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের পক্ষ থেকে ছাড়া হয় পাঞ্জাবের বিভিন্ন স্কুল ও হাসপাতালকে উদ্দেশ্য করে। তবে তা ভারত বুঝতে পেরে আকাশেই প্রতিরোধ করে। এমনকি এই হামলা চেষ্টা করার পর পাকিস্তানকে পাল্টা জবাব দেয় ভারত। সেই হামলায় নাজেহাল অবস্থা পাকিস্তানের।







