দেশ

লালকেল্লার দেয়ালে দূষণের ছাপ! নতুন সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

দিল্লির ঐতিহাসিক লালকেল্লার গায়ে ধরা পড়েছে কালো দাগের ছাপ। সম্প্রতি প্রকাশিত এক যৌথ সমীক্ষায় উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য। গবেষকদের দাবি, প্রাচীন এই স্থাপত্যের লাল বেলেপাথরের উপর জিপসাম, ভারী ধাতু যেমন সীসা, তামা এবং দস্তা জমা হচ্ছে। এগুলি মূলত নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া ও শিল্পাঞ্চলের দূষণ থেকে আসছে।

ইউনেস্কো ঘোষিত ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ লালকেল্লার গায়ে এই দূষিত আস্তরণ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পাথরের গঠনকেই দুর্বল করে তুলছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় লাল পাথর ফেটে গিয়ে ফুলে উঠছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এই গবেষণা চালিয়েছে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক, আইআইটি রুরকি, আইআইটি কানপুর, ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ এবং ইতালির কা ফসকারি বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। তাঁদের পর্যবেক্ষণে ধরা পড়েছে, দিল্লির বাতাসে থাকা ধূলিকণা ও ক্ষতিকারক গ্যাস (So₂, No₂, ওজোন ) সরাসরি লালকেল্লার প্রাচীরে প্রভাব ফেলছে।

ফলে, যে লাল আভা লালকেল্লার পরিচয়ের মূল, তা ধীরে ধীরে কালচে রঙে ঢেকে যাচ্ছে। চিটচিটে দূষিত স্তর শুধু রং নষ্ট করছে না, বরং স্থাপত্যের স্থায়িত্বকেও বিপন্ন করে তুলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রাজধানীর চরম দূষণই এই ক্ষয়ের প্রধান কারণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.