দেশ

কংগ্রেসের ‘প্রাসাদ রাজনীতি’ ও বামপন্থী ভণ্ডামিকে ধুয়ে দিয়ে বাস্তারে মোদীর ‘সন্ত্রাসমুক্ত’ দীপাবলি

ছত্তিশগড়ের বাস্তারে জওয়ানদের সাথে দীপাবলি উদযাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে, বহু দশক পর এই প্রথম রক্তপিপাসু নকশাল সন্ত্রাসের কালো ছায়া ছাড়াই বাস্তারবাসী আলোর উৎসব উদযাপন করছে, যা একই সাথে উগ্র বামপন্থী এবং তাদের পরোক্ষ রাজনৈতিক মদতদাতাদের গালে এক সজোরে চপেটাঘাত। নিরাপত্তা বাহিনীকে সম্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী আগের কংগ্রেস সরকারকে তীব্র কটাক্ষ করে উপহাসের ছলে বলেন যে, যে কংগ্রেস দিল্লির বিলাসবহুল প্রাসাদে বসে নকশালবাদকে একটি “নিরাময় অযোগ্য রোগ” বলে হাত গুটিয়ে বসে ছিল, আজ জওয়ানদের সাহসিকতায় সেই রোগ চিরতরে নির্মূল হয়েছে। তিনি আরও মনে করিয়ে দেন যে ২০১০ সালের দান্তেওয়াড়া গণহত্যার মতো নৃশংস ঘটনার সময়েও সুবিধাবাদী কংগ্রেস নেতারা নিজেদের এসি রুমে ব্যস্ত ছিলেন এবং জওয়ানদের রক্তে যখন ছত্তিশগড়ের মাটি ভিজছিল, তখন ওই বিলাসী নেতাদের চোখ থেকে একটা ফোঁটা জলও পড়েনি। দরিদ্র মানুষের অধিকার রক্ষার ভন্ড বুলি আউড়ে যে নকশালরা এতদিন শুধু সন্ত্রাস আর ধ্বংসের আখের গুছিয়েছে, আজ তাদের সেই লাল-সন্ত্রাসকে ক্ষমতার জোরে চিরতরে উপড়ে ফেলা হয়েছে। ২০০৪ থেকে ২০১৩ সালের পরিসংখ্যান টেনে মোদী প্রমাণ করে দেন যে কংগ্রেসের মেরুদণ্ডহীন নীতির কারণে তখন খতম হওয়া নকশালদের চেয়ে শহীদ জওয়ানদের সংখ্যা বেশি ছিল, তবে সেই অন্ধকারের অবসান ঘটিয়ে চলতি বছরের ৩১ মার্চ ভারতকে সম্পূর্ণ নকশালমুক্ত ঘোষণা করা হয়েছে এবং সীমান্তে দাঁড়িয়ে জওয়ানদের মিষ্টি খাইয়ে মোদী স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে ভারতের মাটিতে দেশদ্রোহী বামপন্থী ভাবধারা এখন ইতিহাস, আর দেশের আসল নায়করাই শেষ হাসি হাসছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.