বিশ্ব

ফ্রান্সের অশান্তিকে হাতিয়ার করে রুশ অপপ্রচারের অভিযোগ, বিদেশি হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ ইউরোপীয় ইউনিয়নের

ফ্রান্সের সাম্প্রতিক দাঙ্গাকে কেন্দ্র করে দেশজুড়ে বিভাজন ও উত্তেজনা ছড়ানোর চেষ্টা! ইউরোপীয় ইউনিয়নের একটি অভ্যন্তরীণ মূল্যায়ন রিপোর্টে উঠে এসেছে, ফ্রান্সের অস্থির পরিস্থিতিকে কাজে লাগিয়ে গোপনে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। অভিযোগ, এই প্রচারের মূল লক্ষ্য ছিল ফ্রান্সে অভিবাসনবিরোধী মনোভাব উসকে দেওয়া এবং সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা দুর্বল করে দেওয়া।
শুধু রাশিয়াই নয়, ফ্রান্সের বিদেশ মন্ত্রকের অনুসন্ধানেও উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। মন্ত্রকের দাবি, ইজরায়েল এবং আমেরিকার MAGA আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু অ্যাকাউন্টও ফ্রান্সের অশান্তিকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচার ছড়িয়েছে।
এই ঘটনাকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ইউরোপের রাজনৈতিক মহলে। বিদেশি শক্তির মদতে সামাজিক মাধ্যমে সমন্বিত প্রচার, ভুয়ো তথ্য এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য কতটা বিপজ্জনক, তা নিয়েও প্রশ্ন উঠছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.