কলকাতারাজ্য

‘বাংলায় একটাও ভোট অন্য কাউকে নয়’, রেডরোড থেকে বিজেপিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

ইদের দিন সকালে কলকাতার রেড রোডে নমাজের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপিকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিকপঞ্জি তিনি মানবেন না। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘বাংলায় আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি। একটা ভোটও অন্য কাউকে দেবেন না।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের উবাচ, ‘সবাইকে ইডি-সিবিআই দিয়ে গ্রেফতার করছে। তার থেকে ভাল একটা আলাদা জেল তৈরি করুন। বেছে-বেছে মুসলিম নেতাদের ফোন করে বলছে, কী চাই? অভিন্ন দেওয়ানি বিধি আনছে, আমরা মানব না। সিএএ-এনআরসি করতে দেব না।’ নিশানা করেছেন প্রধানমন্ত্রীকেও। মমতার সংযোজন, ‘ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করেছি, এখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে। মাছের মাথা হল সিএএ, আর লেজ হল এনআরসি। দিল্লিতে ভোটের পরে ইন্ডিয়া জোট কী হবে বুঝে নেব। কিন্তু বাংলায় সিপিএম-কংগ্রেসকে একটি ভোটও দেবেন না।’

পাশাপাশি, আসন্ন লোকসভা নির্বাচনে মুসলিম সমর্থন যে তাঁর প্রয়োজন, সেটাও জোরের সঙ্গে বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, ‘বিজেপি বিভাজনের সবরকম চেষ্টা করবে। আমাদের একত্রিত থাকতে হবে। একটা ভোটও অন্য কোনও দলকে নয়। ভোটের আগে মুসলিম নেতাদের ফোন করে বলছে, আপনাদের এই চাই, ওই চাই। কিন্তু এই ভালোবাসা ছিনিয়ে নেওয়া অত সহজ কাজ নয়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.