একটি অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে বেড়েছিল শোরগোল। দেহ উদ্ধারের সময় সন্দেহের ঘনঘটা বাড়তে থাকে পুলিশ কর্তাদের। যে সে মার্ডার কেস নয়! দেহটি দেখে পুলিশের সন্দেহ হওয়ায় পুলিশ খুনের মামলা ঋজু করে তদন্ত শুরু করে। আর তাতেই এলো সাফল্য, তদন্তে গ্রেফতার সিরাজ মণ্ডল ওরফে সিরাজ মস্তান।
গত ২৮ মার্চ মিনাখাঁর ধুধুরদহ অঞ্চলে শ্মশান সংলগ্ন পুকুরের ধার থেকে উদ্ধার হযয়েছিল একটি অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ। মৃত দেহটি উদ্ধারের পর থেকেই পুলিশের সন্দেহ হওয়ায় পুলিশ একটি খুনের মামলা ঋজু করে তদন্ত শুরু করেছিল। তদন্তের দায়িত্বে ছিলেন মিনাখাঁ থানার SI-নবীন মণ্ডলকে।
পাশাপাশি নবীন মণ্ডলের নেতৃত্বে একটি টিম গঠন করে তদন্ত চালানো হয়েছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পারেন ওই মৃতা মহিলার নাম রিজিয়া খাতুন বিবি। তাঁর বাপের বাড়ি বসিরহাট থানার ব্যাঙপুকুর অঞ্চলে। এই রিজিয়া খাতুন বিবাহিত হওয়া সত্ত্বেও মাটিয়া অঞ্চলের সিরাজের সঙ্গে সম্পর্কে জড়িয়ে জড়ান। পরবর্তীতে তাঁরা বিয়েও করেছিলেন। এরপর কিছুদিন যাওয়ার পর দুজনের মধ্যে ক্রমশ অশান্তি চলত।
তার জেরে সিরাজ রিজিয়াকে খুন করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সিরাজ তাঁর স্ত্রী রিজিয়া খাতুন বিবিকে মিনাখাঁ থানার ধুতুরদহ অঞ্চলে নিয়ে আসে এবং সেখানেই তাঁকে খুন করে পলাতক হয়। জেরার এই কথা স্বীকার করে ধৃত।
বিভিন্ন গোপন সূত্র কাজে লাগিয়েছিল পুলিশ। সেইমতো সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ভেবিয়া শ্মশানের পিছনে হানা দিয়ে সিরাজ মণ্ডলকে গ্রেফতার করে।
পাশাপাশি জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পায় পুলিশ।







