ক্রাইম

মহিলার সঙ্গে বন্ধুত্বের জের! JNU-তে সহপাঠীকে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার MA পড়ুয়া

মহিলার সঙ্গে বন্ধুত্বকে কেন্দ্র করে সহপাঠীকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগ উঠল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)-এর এক পড়ুয়ার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
সূত্রের খবর, গত ৫ নভেম্বর দুপুর ৩টে নাগাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে একটি ঘরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ, এক মহিলা পড়ুয়ার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ককে কেন্দ্র করেই দুই ছাত্রের মধ্যে বিবাদের সূত্রপাত। পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। ঘটনায় মোট চারজন পড়ুয়া আহত হন। অভিযুক্ত নিজেও আহত হয়েছে বলে জানা গিয়েছে। সে JNU-তে এমএ (MA) পাঠরত।
ঘটনার পর অভিযোগের ভিত্তিতে শুক্রবার দিল্লির বসন্ত কুঞ্জ নর্থ থানায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়। তার মধ্যে খুনের চেষ্টার ধারাও রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.