ক্রাইমজেলা

ফের গণধর্ষণ ! মহিলাকে বাড়ি তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ , এলাকারই যুবকের বিরুদ্ধে

মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জমিতে হাত মুখ বেঁধে গণধর্ষণের অভিযোগ। অচৈতন্য অবস্থায় মহিলাকে দেখতে পেয়ে স্থানীয়রা তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করেন। ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের রতুয়া থানা এলাকায়। এলাকারই দুই যুবক গণধর্ষণ করেছে বলে অভিযোগ মহিলার। ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে রতুয়া থানার পুলিশ।

জানা গেছে , রাতে শৌচকর্মের জন্য ঘরের বাইরে নলকূপের কাছে আসেন ওই মহিলা। তখনই এলাকার দুই ব্যক্তি ওই মহিলাকে মুখে কাপড় দিয়ে তুলে নিয়ে যায়। বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে হাত মুখ বেঁধে গণধর্ষণ করে বলে অভিযোগ। মহিলাকে সেখানেই হাতমুখ বাধা অবস্থায় ফেলে পালিয়ে যাই অভিযুক্তরা। পরিবারের লোকজন সকালে মহিলাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। ভুট্টার জমির পাশে অচৈতন্য অবস্থায় মহিলাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে সামসী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে রতুয়া থানার পুলিশ তদন্তে নামে। গোটা ঘটনা পুলিশের কাছে জানায় ওই মহিলা ও তার পরিবারের লোকজন। ঘটনাস্থলেও পুলিশ যায় গোটা বিষয় খতিয়ে দেখতে।অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলছে নির্যাতিতা মহিলার পরিবার সহ পাড়া-প্রতিবেশীরা।

যদিও পুলিশের বক্তব্য, এখনো পর্যন্ত মহিলা বা তার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জমা পড়েনি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.