বিশ্ব

হোয়াইট হাউসে দীপাবলির আলো, প্রদীপ জ্বালিয়ে উৎসবে শামিল ডোনাল্ড ট্রাম্প

আলোর উৎসব দীপাবলি উদযাপনে সামিল হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ঐতিহ্যবাহী প্রদীপ বা দিয়া জ্বালিয়ে দীপাবলির শুভ সূচনা করেন তিনি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানানোর পাশাপাশি ভারত ও আমেরিকার সাংস্কৃতিক সম্পর্কের এক বিশেষ দিকও উঠে আসে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত বিশিষ্ট ব্যক্তিত্বরা। পাশাপাশি উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা। তাঁদের উপস্থিতিতে হোয়াইট হাউসের পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।
দীপাবলি উপলক্ষে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আলোর উৎসবের বার্তা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতীয় সম্প্রদায়ের কাছে এই উদযাপন বিশেষ তাৎপর্যপূর্ণ। হোয়াইট হাউসের মতো গুরুত্বপূর্ণ সরকারি ভবনে দীপাবলি উদযাপন দুই দেশের সাংস্কৃতিক যোগাযোগ ও পারস্পরিক সম্পর্কের এক উল্লেখযোগ্য নিদর্শন হিসেবে সামনে এল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.