বিশ্ব

৪.৫ ট্রিলিয়ন ডলারের কেলেঙ্কারি: চীনা গুপ্তচরের সাথে সম্পর্কে জড়িয়ে কর্মীদের কাছে ক্ষমা চাইলেন জেনসেন হুয়াং

বিশ্বের অন্যতম শীর্ষ এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া (Nvidia)-র সিইও জেনসেন হুয়াং (Jensen Huang) এক চীনা নারী গুপ্তচরের সাথে বিবাহবহির্ভূত সম্পর্কের খোলাসায় তোলপাড় টেক জগত। কর্মীদের কাছে পাঠানো একটি ইমেলে ৬৩ বছর বয়সী হুয়াং তাঁর স্ত্রী ও পরিবারের কাছে ক্ষমা চেয়ে লিখেছেন, “আমি আমার স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলাম না। আমার এই আচরণের কোনো অজুহাত হয় না।”
অভিযুক্ত ওই নারীর নাম এলিস হুয়াং (আসল নাম হুয়াং লে), যিনি সিঙ্গাপুর-ভিত্তিক ডাটা সেন্টার কোম্পানি ‘মেগাস্পিড’-এর সাথে যুক্ত। মার্কিন গোয়েন্দাদের মতে, তিনি বেইজিংয়ের হয়ে তথ্য সংগ্রহের কাজ করছিলেন। এই ঘটনার পর এনভিডিয়ার বোর্ড অব ডিরেক্টর্স একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে। যদিও কোম্পানির দাবি, জাতীয় নিরাপত্তা বা কোনো ব্যবসায়িক গোপন তথ্য ফাঁস হয়নি।
এই বিতর্ক এনভিডিয়াকে এক বড়সড় ভূরাজনৈতিক সংকটে ফেলেছে। জানা গেছে, মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মেগাস্পিড গত দুই বছরে এনভিডিয়া থেকে প্রায় ৪.৮ বিলিয়ন ডলারের চিপ কিনেছে, যা নিয়ে প্রশ্ন তুলছেন মার্কিন আইনপ্রণেতারা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াংকে একজন “সম্মানিত ব্যক্তি” হিসেবে উল্লেখ করে তাঁর পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে, চীন এই গুপ্তচরবৃত্তির অভিযোগকে “ভিত্তিহীন” বলে উড়িয়ে দিয়েছে। জেনসেন হুয়াং কোম্পানির রণকৌশলের মূল চালিকাশক্তি হওয়ায়, এই তদন্তের জেরে শেয়ার বাজারে ৪.৫ ট্রিলিয়ন ডলার মূল্যের এই প্রযুক্তি জায়ান্টের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.