পহেলগাঁওতে নৃশংস সন্ত্রাসীদের হামলায় ২৬ জন পর্যটক হারানোর পরেও মুখ খুলতে দেখা যায়নি চীনকে। তবে সব সময় পাকিস্তানের বন্ধুদের হিসেবেই পরিচিত চীন। প্রথম থেকে নিরপেক্ষ অবস্থান নিলেও অবশেষে আর চুপ থাকতে পারলো না বেজিং। এবার বিশ্বাসঘাতক পাকিস্তানের পাশে দাঁড়ালো তাদের বন্ধু দেশ।
পেহেলগাঁওয়ে নৃশংস হামলা চালিয়েছিল পাকিস্তান আশ্রিত সন্ত্রাসবাদীরা। তাদের নির্মমগুলিতে মাথার সিঁদুর মুছে গিয়েছিল ২৬ জন মহিলার। লস্করই তৈবারের গুলিতে যখন রক্ত ঝরেছে কাশ্মীরের মাটিতে সেই সময় মুখে কুলুপ এটা ছিল চীন। এরপরই এই ঘটনার উপযুক্ত জবাব দিতে ভারত চালু করে অপারেশন সিঁদুর। এই অভিযানের শুরুতেই ভারত জঙ্গিদের ৯’টি ঘাটি ভেঙে গুঁড়িয়ে দেয়। তারপরেই পাকিস্তানের আসল স্বরূপটা সকলের সামনে এলো। ইসলামাবাদের ব্যবহার ও ভারতের ওপর ক্রমাগত ক্ষেপণাস্ত্রের হামলা ফের প্রমাণ করে দিল তারা কিভাবে সন্ত্রাসবাদীদের ও সন্ত্রাস সমর্থন করে। তারপরেও ভারত বিরোধীতায় সরব হল চীন।
গত দুই দিন ধরে রাতের অন্ধকারে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালাচ্ছে পাক। তবে এই সমস্ত হামলা কড়া হাতে প্রতিরোধ করছে ভারতবর্ষ। এমনকি তারা ইসলামাবাদকে পাল্টা জবাব একটুও দ্বিধাবোধ করেনি ভারত। এই সংঘর্ষের শুরুতে নিরপেক্ষ থাকতে চাইলেও শেষ পর্যন্ত চীনের দ্বারা তা সম্ভব হলো না। এত নৃশংস সন্ত্রাসের পরেও এবার প্রকাশ্যে তাদেরকে সাপোর্ট করলেন চীনের বিদেশ মন্ত্রক। কিছুক্ষণ আগেই পাক বিদেশ মন্ত্রকের সঙ্গে চীনা বিদেশ মন্ত্রকের কথা হয়। এরপরেই অপারেশন সিঁদুরকে নিন্দনীয় বলে দাবি বেজিংয়ের। এমনকি চীনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে ‘সার্বভৌমত্ব রক্ষার অধিকার আছে পাকিস্তানের’ বলে দাবি চীনের। পাশাপাশি চীন দুটো দেশকেই শান্তি সম্প্রতি বজিয়ে রেখে যুদ্ধ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে।







