বিদেশ

৫ বছর পর প্রকাশ্যে আং সান সু কি! জীবিত থাকার প্রমাণে স্বস্তি, জল্পনার অবসান

দীর্ঘ পাঁচ বছর ধরে জনসমক্ষে দেখা যায়নি মায়ানমারের নোবেলজয়ী নেত্রী আং সাং সু কি-কে। তিনি আদৌ জীবিত কিনা, তা নিয়ে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছিল তীব্র উদ্বেগ। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। প্রকাশ্যে এসেছে তাঁর সাম্প্রতিক একটি ছবি, যা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর সমর্থক ও অনুরাগীরা।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর সেনাবাহিনীর হাতে বন্দি হন সু কি। এরপর থেকে তাঁর অবস্থান ও শারীরিক পরিস্থিতি নিয়ে কার্যত কোনও নির্ভরযোগ্য তথ্য সামনে আসেনি। এর মধ্যেই নানা মহলে আশঙ্কা তৈরি হয়েছিল, বন্দিদশায় তাঁর জীবন বিপন্ন হতে পারে।

সম্প্রতি প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, ৮১ বছর বয়সী সু কি ঐতিহ্যবাহী মায়ানমারের পোশাকে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন। যদিও আগের তুলনায় তাঁকে অনেকটাই শীর্ণ দেখাচ্ছে। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্যা রেড ক্রস -এর এক প্রতিনিধি।

রেড ক্রসের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রতিনিধি মায়ানমারে গিয়ে সু কি-র সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তিনি নিরাপদে রয়েছেন। যদিও সাক্ষাতের সুনির্দিষ্ট স্থান বা সময় প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়ে মায়ানমারে দীর্ঘ সামরিক শাসনের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সু কি। সেই অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তবে পরবর্তী সময়ে তাঁর সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে এবং ২০২১ সালের সেনা অভ্যুত্থানের মাধ্যমে তাঁর সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকেই তিনি বন্দি অবস্থায় রয়েছেন।

পাঁচ বছর পর তাঁর এই প্রথম প্রকাশ্য ছবি সামনে আসায় নতুন করে আশার আলো দেখছেন তাঁর সমর্থকরা। একই সঙ্গে মায়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রশ্নও আবার আন্তর্জাতিক মহলে আলোচনায় উঠে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.