শিক্ষা

ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। গৌরবময় পথচলার দেড়শো বছর পূর্ণ করল কলকাতার প্র্যাট মেমোরিয়াল স্কুল।

ঐতিহ্য, বিশ্বাস ও আধুনিক শিক্ষার মেলবন্ধনে গৌরবময় পথচলার দেড়শো বছর পূর্ণ করল কলকাতার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্র্যাট মেমোরিয়াল স্কুল। ১৮৭৬ সালে ‘প্রো দেও এত একলেসিয়া’ অর্থাৎ ‘ঈশ্বর ও গির্জার জন্য’— এই মূল মন্ত্রকে সামনে রেখে যে প্রতিষ্ঠানের বীজ বপন করা হয়েছিল, সময়ের সরণি বেয়ে আজ তা এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানের এই ঐতিহাসিক মাইলফলককে স্মরণীয় করে রাখতে স্কুল প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সার্ধ শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি এই অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখা ও শৃঙ্খলা বজায় রাখার তাগিদ দেন। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি অপূর্ব সিংহ রায় এবং কবি জয় গোস্বামী।
পড়ুয়াদের পরিবেশিত নৃত্য, সংগীত, আবৃত্তি এবং বিজ্ঞান ও রোবোটিক্সের প্রদর্শনী দর্শকদের নজর কাড়ে। বিপুল সংখ্যক অভিভাবকের সমাগম সামাল দিতে ও সবার দেখার সুবিধার্থে প্রাঙ্গণে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.