কলকাতা

দমদমের বেসরকারি স্কুলের চারতলার ব্যালকনি থেকে পড়ে জখম অষ্টম শ্রেণির পড়ুয়া, তদন্তে পুলিশ

দমদমের এক নামী বেসরকারি স্কুলে চাঞ্চল্যকর ঘটনা। মঙ্গলবার দুপুরে স্কুলের চারতলার ব্যালকনি থেকে নিচে পড়ে গুরুতর জখম হল অষ্টম শ্রেণির এক পড়ুয়া। বর্তমানে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সে। ঘটনাটি দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পড়ুয়া নিজে থেকে ঝাঁপ দিয়েছিল, নাকি কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। ইতিমধ্যেই স্কুলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তবে এই ঘটনা নিয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

জানা গিয়েছে, ওই পড়ুয়া স্কুলে আসার পর স্বাভাবিকই ছিল বলে দাবি তার সহপাঠীদের। কিন্তু চতুর্থ পিরিয়ড চলাকালীন আচমকাই ক্লাস ছেড়ে ব্যালকনিতে চলে যায় সে। এরপরই চারতলা থেকে নিচে পড়ে যায় ওই ছাত্র। ঘটনাটি নজরে আসতেই স্কুলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে অন্যান্য পড়ুয়ারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নাগেরবাজারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই তার চিকিৎসা চলছে।

খবর পেয়ে স্কুলে পৌঁছয় পুলিশ। যে জায়গা থেকে পড়ুয়াটি নিচে পড়ে যায়, সেই এলাকাও ঘিরে রাখা হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা জানতে স্কুলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পড়ুয়ার পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তার পারিবারিক পরিস্থিতি কিংবা কোনও মানসিক সমস্যার বিষয় ছিল কি না, তাও জানার চেষ্টা চলছে। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে অন্য কারও ভূমিকা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। আপাতত তদন্তের দিকেই নজর সকলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.