রাজ্যশিক্ষা

উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে ? পরীক্ষা শেষ হওয়ার আগেই জানিয়ে দিলেন সংসদ সভাপতি !

মাধ্যমিক শেষে , শুরু হয়েছে ছাত্রছাত্রীদের জীবনের দ্বিতীয় সবচেয়ে বড়ো পরীক্ষা । উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত । কিন্তু পরীক্ষার ফলাফল কবে বেরোবে ? সংসদ সূত্রে জানা গিয়েছে , পরীক্ষা শেষের ৫০ দিনের মধ্যে পরীক্ষার ফল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে । উচ্চমাধ্যমিক কাউন্সিলের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এদিন এমনটাই জানান ।

উচ্চমাধ্যমিক শুরুর প্রথম দিন থেকেই , সংসদ সভাপতি একাধিক পরীক্ষা কেন্দ্র ভিজিট করে দেখছেন । এদিন সিউড়িতে দুটি পরীক্ষা কেন্দ্র ভিজিটে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সম্ভাব্য রেজাল্টের দিন বলে দেন তিনি ।

প্রসঙ্গত , এবছর রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তিন ধরনের। যেমন – রেগুলার ১২ ক্লাসের পরীক্ষার্থীদের ৪ নং সেমিস্টার চলছে । একইসঙ্গে , সাপ্লিমেন্টারি পরীক্ষা চলছে সেমিস্টার ৩ এর । পুরোনো পদ্ধতির উচ্চমাধ্যমিক পরীক্ষাও চলছে রাজ্য জুড়ে । তবে মোট মিলিয়ে এবার রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৭ লক্ষ ১০ হাজার ৮১ জন পরীক্ষার্থী ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.