আবহাওয়া

ভাইফোঁটায় ভিজবে দক্ষিণবঙ্গ? কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

উৎসবের মরশুমে ফের বদলাতে চলেছে আবহাওয়া। আজ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ফলে ভাইফোঁটার দিনেও বৃষ্টির মুখে পড়তে হতে পারে সাধারণ মানুষকে।

আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত বজ্রপাতের আশঙ্কাও থাকছে। একইসঙ্গে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

IMD-র তথ্য অনুযায়ী, পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া একটি ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত বর্তমানে উত্তর-পূর্ব বিহারের উপর অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩.১ কিলোমিটার উচ্চতায় রয়েছে এই ঘূর্ণাবর্ত। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে বৃষ্টির জেরে কতটা তাপমাত্রা কমবে, তা নিয়ে নজর রয়েছে আবহাওয়াবিদদের। উৎসবের দিনে বাইরে বেরোনোর পরিকল্পনা থাকলে আবহাওয়ার আপডেটে চোখ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.