আবহাওয়া

ঘূর্ণিঝড় মুরাসুর রেশ কাটতেই ফের আবহাওয়ার বদল, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণিঝড় মুরাসুর সরাসরি প্রভাব থেকে রক্ষা পেলেও তার রেশ কাটতে না কাটতেই ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত বাংলায়। বুধবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ মেঘলা। কোথাও কোথাও শুরু হয়েছে হালকা বৃষ্টি। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় মুরাসু বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও হতে পারে বৃষ্টি।
তবে বৃহস্পতিবার থেকে দুই বঙ্গেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। কালীপুজোতেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। যদিও আগামী ৯ নভেম্বর থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ১২ নভেম্বরের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পূর্বাভাস।
এদিকে, শীতের অপেক্ষাও দীর্ঘ হচ্ছে। ঘূর্ণিঝড় ও নিম্নচাপের প্রভাবে তাপমাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় বেশি। ১২ নভেম্বরের পর ধীরে ধীরে পারদ নামতে পারে। তবে রাজ্যে কবে জাঁকিয়ে শীত পড়বে, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.