জলের পাম্পের মধ্য থেকে কপারের তার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক এক যুবক। ঘটনাটি ঘটেছে জিবি বাজার এলাকায়।
এরপর স্থানীয়দের অভিযোগ, জলের পাম্পের মধ্য থেকে কপারের তার চুরি করতে এসে এক চোরকে ধরে ফেলে স্থানীয়রা। এরপর, ধৃত চোরকে উত্তম-মধ্যম দেয় স্থানীয়রা। জানা যায় ওই চোর নেশাগ্রস্ত ছিল।
স্থানীয় সূত্রে খবর, বাজার এলাকার পাম্প হাউজে থাকা জলের পাম্প মেশিনটি সম্প্রতি বিকল হয়ে যাওয়ায় দপ্তর থেকে পাম্পটি সারাই করার জন্য খুলে নেওয়া হয়। গতকাল দপ্তরের কর্মীরা পাম্প হাউসে নতুন পাম্প মেশিন লাগানোর জন্য এলে দেখেন কপারের তার গুলি কাটা অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। পরে দপ্তরের কর্মীরা দেখতে পায় পাম্প হাউসের অভ্যন্তরে এক যুবক বসে রয়েছে কপারের তার গুলিকে সাথে নিয়ে। তখন স্থানীয়দের সহযোগিতায় ঐ যুবককে আটক করা হয়। ধৃত যুবককে উত্তম-মধ্যম দিয়ে পরবর্তী সময় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।







