ক্রাইমজেলা

কাকার হাতে খুন ১১ বছরের ভাইপো

দুই নাবালকের ঝগড়ায় হস্তক্ষেপ কাকার। রাগের বসে ১১ বছরের ভাইপোকে অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্যতা ছড়ায় উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া থানা অঞ্চলে। ভাইপো খুনের অভিযুক্ত কাকা পলাতক। তাঁর সন্ধান শুরু করে পুলিশ। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়েরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাটিয়ার গাঙাটিতো বাড়ির সামনে খেলছিল ১১ বছরের আমিনুর জামান। তার সাথে বল নিয়ে খেলছিল তার এক তুতো বোন। হঠাৎ বল নিয়ে দুই খুদের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, ওই সময় মেয়েটির বাবা কামরুল মণ্ডল ছুটে গিয়ে ভাইপো আমিনুরকে মারধর করে।
সেখানেই থামেননি তিনি। একটি ধারালো অস্ত্র দিয়ে নাবালক ভাইপোকে তিন কুপিয়ে হত্যা করেন বলো অভিযোগ। চিৎকার করে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে নাবালক ভাইপো। তখন বাড়ির অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা ছুটে যান তাকে উদ্ধার করে। ততক্ষণে কামরুল অস্ত্র ফেলে পলাতক হয়।
রক্তাক্ত অবস্থায় বালককে বসিরহাট হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এ নিয়ে শোরগোল পড়ে যায় অঞ্চলে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করার দাবি জানায় এলাকাবাসী। ইতিমধ্যে পুলিশ গিয়ে কামরুলের বাড়ি সিল করে দেয়। পুলিশ সূত্রে জানা যায়, আমিনুরের দেহ বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.