উত্তর মালদা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব কমিটির উদ্যোগে চাঁচল কুমার শিবপদ লাইব্রেরী প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ২০তম উত্তর মালদা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব ২০২৫। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১লা মার্চ পর্যন্ত। যার জেরে শুরু হয়ে গিয়েছে জোর কদমে প্রস্তুতি। বই প্রেমী মানুষদের হাতে বই তুলে দেবার বাসনা চরিতার্থ করার এক প্রচেষ্টা মাত্র। সর্বস্তরের মানুষের সমবেত প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতা গড়ে উঠবে বইমেলার মিলন উৎসব বলে জানান বইমেলা কমিটি কার্যকারী সভাপতি চন্ডীকানন্দ চক্রবর্তী ও জাহাঙ্গীর আলম।
উত্তর মালদা বইমেলা কমিটির সম্পাদক আব্দুল সাত্তার বলেন,২০ তম বইমেলার প্রস্তুতি চলছে কুমার শিবপদ লাইব্রেরী মাঠে।২৪ তারিখে বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বইমেলার উদ্বোধন হবে।২৪ থেকে ১ লা মার্চ পর্যন্ত বইমেলা চলবে। বিশিষ্টজনের উপস্থিতিতে বইমেলার শুভ উদ্বোধন হবে।







