জেলা

আবারও বালি বোঝাই ডাম্পার উল্টে মর্মান্তিক দুর্ঘটনা!

আবারও বালি বোঝাই ডাম্পার উল্টে বিপত্তি! ২৪ঘণ্টা কাটতে না কাটতেই ফের ভয়াবহ দুর্ঘটনা পূর্ব বর্ধমান জেলার জামালপুরে। বেপরোয়া ওভারলোড বালি বোঝাই ডাম্পার ঢুকে গেলো বসত বাড়ির ভিতরে। চাপা পড়ে মৃত্যু হলো এক গৃহবধুর। ভাগ্যক্রমে পরিবারের অন্য সদস্যরা পাশের ঘরে থাকায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান সকলে। গৃহবধূর স্বামীর অল্পবিস্তর চোট লেগেছে বলে পরিবার সুত্রে জানা গেছে। বাড়িটির সামনের অংশ সম্পূর্ন ভেঙে পড়েছে। দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। শুক্রবার রাত আড়াইটা নাগাদ দুর্ঘটনার পর সকাল পর্যন্ত চলে উদ্ধার কাজ। পরে ধ্বংসস্তূপের নিচ থেকে মৃত দেহ বের করে ময়না তদন্তের জন্য পুলিশ বর্ধমান মেডিকেল কলেজে পাঠায়।
জানা গেছে, শুক্রবার অনুমানিক রাত আড়াইটা নাগাদ জামালপুর থেকে বালি বোঝাই করে একটি ডাম্পার দশঘড়ার দিকে যাচ্ছিল। চকদীঘি পঞ্চায়েতের পানবল্লভপুর এলাকার আমতলার কাছে ডাম্পার টি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি বাড়িতে গিয়ে ধাক্কা মারে। অভিযোগ, গাড়িটির চালক মদ্যপ অবস্থায় ছিল। এমনকি ডাম্পার টি অতিরিক্ত বালি বোঝাই ছিল। ধাক্কা মারার পরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির সামনের অংশ। ঘরের ভিতরে তখন ঘুমিয়ে ছিলেন পরিবারের গৃহবধূ সন্ধ্যা হাজরা। বাড়ির ভাঙ্গা অংশ চাপা পড়ে যায় তার উপরে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার বলে জানা যায় পরিবার সূত্রে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘাতক ডাম্পার টিকে আটক করার পাশাপাশি চালক ও খালাসিকেও গ্রেপ্তার করা হয়েছে। মৃতার ছেলে বাসুদেব হাজরা বলেন, মা ঘরে শুয়েছিলো যখন রাত প্রায় দু টো সেই সময় একটি বালি বোঝাই ডাম্পার বাড়ির মধ্যে ঢুকে যায়। আমাদের বাড়ি জামালপুরের পান-বল্লব পুরে রাস্তার ধারে। ঘটনায় মা নিহত হওয়ার পাশাপাশি ঘরের যাবতীয় জিনিসপত্র সব নস্ট হয়ে গেছে।
পরপর দুর্ঘটনায় মূল কেন্দ্রবিন্দু অতিরিক্ত বালি বোঝাই গাড়ি! কড়া হাতে মোকাবিলা করুক পুলিশ প্রশাসন এমনটাই দাবি এলাকাবাসীদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.