বিনোদন

ঘুমিয়েই লাখপতি! ৬০ দিন বিছানায় কাটিয়ে ৯.৬ লাখ টাকা জিতলেন মুম্বইয়ের তরুণী

টানা ৬০ দিন শুধু ঘুমিয়েই ৯.৬ লক্ষ টাকা এবং একটি স্পনসরড বিদেশ ভ্রমণের টিকিট জিতে নিলেন মুম্বইয়ের জিনিয়া চ্যাটার্জি! ম্যাট্রেস প্রস্তুতকারক সংস্থা ওয়েকফিট-এর জনপ্রিয় এবং অভিনব প্রতিযোগিতা ‘স্লিপ ইন্টার্নশিপ’-এর পঞ্চম সিজনে চ্যাম্পিয়ন হয়ে এই নজির গড়েছেন তিনি।
সুস্থ ও নিয়মিত ঘুমের অভ্যাসকে জনপ্রিয় করে তুলতে আয়োজিত এই দুই মাসের প্রতিযোগিতায় অংশ নিতে সারা ভারত থেকে প্রায় ২ লক্ষেরও বেশি মানুষ আবেদন করেছিলেন। তাঁদের মধ্য থেকে মাত্র ১০ জনকে মূল পর্বের জন্য বেছে নেওয়া হয়। ইন্টার্নশিপের নিয়ম ছিল অত্যন্ত সাধারণ—প্রতিদিন সঠিক সময়ে ও পর্যাপ্ত ঘুমাতে হবে, যার মানদণ্ড নির্ধারিত হতো স্লিপ ট্র্যাকিং ডিভাইসের স্কোরের ওপর ভিত্তি করে।
তবে এই ইন্টার্নশিপে শুধু ঘুমালেই চলত না, প্রতি সপ্তাহে ছিল কিছু অদ্ভুত ক্রিয়েটিভ চ্যালেঞ্জ। যেমন ‘স্লিপ সিনেমা’ বা ‘আন্ডারকভার স্লিপ মিশন’।
চূড়ান্ত পর্বে চারজন প্রতিযোগীকে নিয়ে একটি রিয়েলিটি শো-র ধাঁচে ‘বিগ বেড’ নামক গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। সেখানে ছবি দেখে নিখুঁত বেডরুম সেটআপ করার পাশাপাশি একটি ‘স্লিপ অকশন’-এর আয়োজন করা হয়, যেখানে প্রতিযোগীরা বিডিংয়ের মাধ্যমে নিজেদের ঘুমের জন্য পছন্দের আলো, এসি নিয়ন্ত্রণ এবং বালিশ জিতে নেন। ফাইনালের শেষ রাতে প্রতিযোগীদের ঘুমের চূড়ান্ত স্কোর পরিমাপ করে জিনিয়া চ্যাটার্জিকে বিজয়ী ঘোষণা করা হয়। ২০১৯ সালে শুরু হওয়া ওয়েকফিটের এই প্রচারণায় এ পর্যন্ত ১০ লক্ষেরও বেশি মানুষ আবেদন করেছেন এবং আগের সিজনগুলোতে ৬৫ জন ইন্টার্নকে ১ লক্ষ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.