অফবিট

কৃষকের ফসলেই ছুটবে গাড়ি! পেট্রোলে ২০% ইথানল মিশ্রণের ঐতিহাসিক নজির গড়ল ভারত

পেট্রোলের সাথে ২০ শতাংশ ইথানল মিশ্রণের (Ethanol Blending) লক্ষ্যমাত্রা কার্যকরভাবে অর্জন করল ভারত। অল ইন্ডিয়া ডিস্টিলার্স অ্যাসোসিয়েশন (AIDA)-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ ইথানল সরবরাহ বর্ষে (ESY) দেশে গড়ে ১৯.৯৯ শতাংশ হারে ইথানল মিশ্রিত হয়েছে।
৩১শে অক্টোবর পর্যন্ত প্রাপ্ত প্রাথমিক পরিসংখ্যান বলছে, এই সময়ে মোট ১,০৮৮.৯১ কোটি লিটার সরবরাহের বিপরীতে ১,১৩৪.৩৬ কোটি লিটার ইথানল পেট্রোলের সাথে মেশানো হয়েছে। এ বছরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো শস্য-ভিত্তিক কাঁচামালের আধিপত্য। মোট সরবরাহের ৭৩.৫২ শতাংশ (৮০০.৫৩ কোটি লিটার) এসেছে শস্য থেকে, যার মধ্যে ভুট্টা একাই জোগান দিয়েছে প্রায় ৪৬ শতাংশ (৪৮৯.৭১ কোটি লিটার)। এছাড়া এফসিআই (FCI)-এর উদ্বৃত্ত চাল এবং ক্ষতিগ্রস্ত খাদ্যশস্য থেকেও উল্লেখযোগ্য পরিমাণ ইথানল উৎপাদিত হয়েছে।
অন্যদিকে, আখের রস এবং মোলাসেস বা চিটাগুড়ের মতো চিনি-ভিত্তিক উৎস থেকে এসেছে বাকি ২৬.৪৮ শতাংশ (২৮৮.৩৮ কোটি লিটার) ইথানল।
এই সাফল্য প্রসঙ্গে AIDA-এর সভাপতি বিজেন্দ্র সিং জানান, সরকার, তেল বিপণন সংস্থা এবং কৃষকদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই লক্ষ্য অর্জন সম্ভব হয়েছে। ভুট্টা ও চালের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ভারতের জ্বালানি নিরাপত্তা যেমন জোরদার হয়েছে, তেমনই দেশের কৃষি ও শিল্প খাতেও নতুন গতির সঞ্চার হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.