আজ কৌশিকী অমাবস্যা । সারাদিন উপবাসে থেকে সন্ধ্যা-রাত্রে মায়ের পুজো দিলে ভালো ফল লাভ সম্ভব। তবে জ্যোতিষশাস্ত্রে এবার বেশ কয়েকটি রাশির কপাল খুলতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
মেষ রাশি: আজ মেষ রাশির অর্থ প্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে।ব্যবসায় ভালো দিক আসতে পারে। সঞ্চয়ের দিকে মন দিন। সপরিবারে ভ্রমণের শুভ যোগ রয়েছে। সন্তানের জন্য অযথা চিন্তা করবেন না। দাঁতের ব্যথায় কষ্ট পেতে পারেন।
সিংহ রাশি:সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্য ও চন্দ্রের সংযোগ বিশেষ সুবিধা বয়ে আনবে। পুরনো বিনিয়োগ থেকে লাভ হবে যা আর্থিক সংকটের অবসান ঘটাবে। পারিবারিক কলহ শেষে মানসিক শান্তি আসবে। অবিবাহিতদের জন্য আসবে বিয়ের সম্ভাবনা। সন্তানদের সঙ্গে মনোমালিন্য কাটবে৷ ইতিবাচক শক্তি ঘিরে থাকবে জীবনকে৷
তুলা রাশি: কৌশিকী অমাবস্যায় সূর্য ও চন্দ্রের শুভ সংযোগ তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে এক নতুন দিশা এনে দেবে। এ সময় তাঁদের আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে। যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে তাঁরা দ্বিধাহীনভাবে এগোতে পারবেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন এবং নিজের দক্ষতা প্রমাণের মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব।আর্থিক দিকও হবে স্থিতিশীল। পূর্ববর্তী কোনো আর্থিক সমস্যার সমাধান হবে, পাশাপাশি নতুন আয়ের সুযোগ তৈরি হতে পারে।
মিথুন রাশি: সম্পত্তি কেনার-বেচার সুযোগ মিলতে পারে। যারা চাকরিজীবী তাদের পদোন্নতি, বেতন বৃদ্ধি বা নতুন সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্যও এই সময় বিনিয়োগ ও চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে লাভজনক হতে পারে। তবে । দাম্পত্য জীবনে ঘাত-প্রতিঘাত বাড়তে পারে।
ধনু রাশি: ধনু রাশির জাতক বা জাতিকাদের সময় দারুণ। লক্ষ্মী রাজযোগের ফলে শিক্ষা-চাকরি বা ব্যবসায় উন্নতিলাভ করবে ধনু রাশির জাতক-জাতিকারা। যারা নতুন চাকরি খুঁজছেন, তাদের কাছে সময়টা বেশ শুভ।দিনের শেষে মানসিক চাপ কমবে।







