নিখোঁজ নাবালককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো শিলিগুড়ি পুলিশ।
সোমবার বিকেলে খেলতে বেরিয়ে নিখোঁজ হয় শিলিগুড়ির ঝংকার মোড় বিবেকানন্দ কয়লা ডিপো এলাকার ১০ বছর বয়সের সোনু সাহানী। পরিবার সূত্রে জানা গেছে, সোনু সোমবার বিকেলে খেলতে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি, তখন থেকেই বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করে তার পরিবারের লোকজন। আর ঠিক তখনই নিউ জলপাইগুড়ি থানা থেকে তাদের কাছে খবর যায় সোনু এনজেপি থানায় আছে। পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাত্রে গোড়া মোড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। মঙ্গলবার পরিবারের হাতে উদ্ধার হওয়া নাবালক সোনু সাহানী কে তুলে দেয় পুলিশ।
ছেলেকে খুঁজে পেয়ে খুশি সনুর মা ও পরিবারের সকলেই। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউজলপাইগুড়ি থানার এই কাজের জন্য সবাই প্রশংশা করছেন পুলিশের।







