বাগডোগরা বিমানবন্দর থেকে দার্জিলিং যাওয়ার টুরিস্ট ট্যাক্সি সহ অন্যান্য যানবাহন নিয়ে নানান সমস্যা এবং অভিযোগ আসছিল, আর এই কারনেই যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে পর্যটন বিভাগ দুটি মিনি বাস পরিষেবা চালু করল, গতকাল এই দুটি বাস চালু করা হয়। এই বিষয়ে বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষের পরিচালক পি সুব্রামানিয়াম জানিয়েছেন, করোনা মহামারীর আগে সরকারী বাসগুলি পর্যটকদের জন্য চলাচল করত, কিন্তু মহামারী চলাকালীন তা বন্ধ হয়ে যায়, অবশেষে পুনরায় এই বাস পরিষেবা চালু হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হবেন বলে জানান তিনি। বতর্মানে দুটি মিনিবাস চালু হল। একটি বাসে মোট 12 জন যাত্রী একসাথে যেতে পারবেন বাগডোগরা বিমানবন্দর থেকে দার্জিলিং। টিকিট পাওয়া যাবে এয়ারপোর্টের ভিতরের কাউণ্টারে।একেকটি টিকিটের দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা।
এবার আর বাড়তি গাড়ি ভাড়া দিতে হবে না পর্যটকদের। যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে দার্জিলিং পর্যটন বিভাগের তরফে মিনি বাস পরিষেবা শুরু হল বাগডোগরা বিমানবন্দর থেকে দার্জিলিং পর্যন্ত। দার্জিলিং ঘুড়তে আসা পর্যটকদের এবার খরচ কমবে অনেকটাই। করোনা মহামারীর কারণে বিভিন্ন শিল্প ও ব্যবসার পাশাপাশি পর্যটন শিল্পের মেরুদন্ড ভেঙ্গে গিয়েছিল। কিন্তু এখন মহামারী কাটিয়ে সাধারণ জীবন যাপন করছে গোটা দেশ। আর এই কারনেই ধীরে ধীরে মাথা উঁচু করে দাড়াচ্ছে পর্যটন শিল্প। বাগডোগরা উত্তর পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর, প্রতিদিন হাজার হাজার ভারতীয় ভ্রমণকারী এবং বিদেশী পর্যটক বাগডোগরা বিমানবন্দরে আসেন, বেশিরভাগ পর্যটক বাগডোগরা বিমানবন্দরে আসেন দার্জিলিং সহ পাহাড় তরাই এবং ডুয়ার্স ঘোড়ার জন্য। গত কয়েক মাস ধরে।







