বিনোদন

দুর্গোৎসবের আনন্দের মাঝেই অসহায় বৃদ্ধের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মেগাস্টার দেব

দুর্গোৎসবের মেতে উঠতে চারিদিকেই সাজো সাজো রব। আলোর রসনাইতে ছেয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গ। এরই মধ্যে অনেক সময় দেখা যায় কারোর জীবনে অন্ধকার নেমে আসতে। রাস্তায় বসে থাকি অনেক অসহায় মানুষ। এবার সেরকমই এক বৃদ্ধের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা প্রযোজক দীপক অধিকারী।

উৎসবের মরশুমে টলিউড ইন্ডাস্ট্রিতে মুক্তি পেয়েছে একের পর এক বিগ বাজেটের সিনেমা। তার মধ্যে অন্যতম হলো দেব অভিনীত ও প্রযোজিত ‘রঘু ডাকাত’ সিনেমা। দেবের সিনেমা আলাদা উন্মাদনা এখন বাংলায় নতুন কিছু নয়। তবে এই সিনেমা নিয়ে মানুষের উচ্ছ্বাস যেন আরো কয়েকগুণ বেড়ে গিয়েছে। তাই বর্তমানে নায়কের এই সিনেমার প্রমোশনের ব্যস্ততা রয়েছে তুঙ্গে। এরই মধ্যে নিজের উদারতা দিয়ে অনুরাগীদের মন জয় করলেন মেগাস্টার দেব।

উত্তর কলকাতার বিনোদিনী থিয়েটারের সামনে সাহায্যপ্রার্থী এক বৃদ্ধ। তার নাম জানা গেছে চিরঞ্জিৎ সেনগুপ্ত। এমনকি তিনি ফল বিক্রি করেই জীবন নির্বাহ করতেন। তাঁর ঘরে ছিল স্ত্রী, তাঁর একমাত্র পুত্র ও এক নাতনি। হৃদরোগে আক্রান্ত হয়ে কিছুদিনের ব্যবধানে তাঁর স্ত্রী ও পুত্র দুজনেই প্রাণ ত্যাগ করেন। এরপর শোকোস্তব্ধ হয়ে ওই বৃদ্ধ আত্মহননের পথে হাঁটলেও শুধু মাত্র নাতনির মুখের দিকে তাকিয়ে তা করতে পারেননি। নিঃস্ব ওই বৃদ্ধকেই পুজোর ভিড়ে হাতিবাগানের ব্যস্ততম জায়গায় দেখা যায় সাহায্য চাইতে। ক্যানসার আক্রান্ত ওই বৃদ্ধর সেই আর্তি জানানো ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয় সমাজ মাধ্যমে। সেই আরতি পৌঁছে যায় সাংসদ তথা অভিনেতা দেবের কাছে। মহাপঞ্চমীর শুভ তিথিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাহায্যের হাত বাড়িয়ে দিতে তৎপর হলেন অভিনেতা দেব। সেই পোস্ট সামনে আসতেই অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে সকলেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.