কেন্দ্র

ভোটার সচেতনতা কর্মসূচিতে বাধা দিতে পারবে না নির্বাচন কমিশন, রাজস্থান কমিশনের সিদ্ধান্ত খারিজ সুপ্রিম কোর্টের

রাজস্থানে আসন্ন স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ভোটার সচেতনতা কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার (২ নভেম্বর) রাজ্য নির্বাচন কমিশনের একটি সিদ্ধান্ত খারিজ করে শীর্ষ আদালত জানিয়ে দিল, কোনও স্বেচ্ছাসেবী বা নাগরিক সংগঠনকে ভোটার সচেতনতা প্রচার চালানো থেকে বাধা দিতে পারে না নির্বাচন কমিশন। একটি নাগরিক সমাজের সংগঠনকে নির্বাচনের আগে ভোটার সচেতনতা কর্মসূচি আয়োজনের অনুমতি দিতে অস্বীকার করেছিল রাজস্থান রাজ্য নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানায়, কমিশন নিজে একই ধরনের কর্মসূচি আয়োজন করছে বলে অন্য সংগঠনগুলিকে আটকানো যায় না।
শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন, “প্রত্যেকেরই ভোটার সচেতনতা প্রচারের অধিকার রয়েছে। বরং এমন উদ্যোগকে স্বাগত জানানো উচিত।”
সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ ভোটার সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিক সংগঠনগুলির অংশগ্রহণের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.