অফবিট

হোটেল রুমে সাবধান,গোপন ক্যামেরা আছে কি না বোঝার ৪ কৌশল, জেনেনিন

কাজের ক্লান্তি কাটাতে ঘুরতে যাওয়ার থেকে ভালো উপায় আ কিছুই নেই। আর এ কারণেই মানুষ অবকাশ যাপনের জন্য বের হন। জনপ্রিয় পর্যটন অঞ্চলে ভ্রমণকারীদের থাকার সুবিধার জন্য হোটেল থাকেই। তাই প্রিয় স্থান নির্বাচন করে অবকাশ যাপনের যেতে পারেন। তবে অনেকেই হোটেল কক্ষ আতঙ্ক কাজ করে লুকানো ক্যামেরা নিয়ে। এমনকি শপিং করতে গিয়ে ট্রায়াল রুমেও এই ভয় থেকেই যায়। তবে কিছু কৌশল জানা থাকলে সহজেই বুঝতে পারবেন আপনি নিরাপদে আছেন কিনা।

১. ফোনের কথা বলার সময় অস্বাভাবিক শব্দ:
আপনার ফোনে কথা বলার সময় যদি অস্বাভাবিক ‘বজবজে’, ‘ক্র্যাক’ বা ‘বিপ’ ধরনের শব্দ শুনতে পান, তাহলে সতর্ক হোন। ওয়্যারলেস ক্যামেরা রেডিও তরঙ্গ নির্গত করে, যা ফোন কলে এমন শব্দ সৃষ্টি করতে পারে। ঘরের মধ্যে ধীরে ধীরে হাঁটুন এবং ফোনে কথা বলুন। যদি কোনো নির্দিষ্ট জায়গায় এই শব্দ তীব্র হয়, তাহলে সেখানেই লুকিয়ে থাকতে পারে কোনো গোপন ডিভাইস।

২. আয়নার ‘ফিঙ্গার টেস্ট’: দ্বি-মুখী আয়না শনাক্ত করুন
ঘরের আয়নাটি দ্বি-মুখী কিনা তা পরীক্ষা করুন। আয়নার কাঁচের ওপর আপনার আঙুল রাখুন। যদি আপনার আঙুলের প্রতিচ্ছবিকে কাঁচের ওপর মনে হয় এবং আঙুল ও প্রতিচ্ছবির মাঝে কোনো ফাঁক না থাকে, তবে এটি দ্বি-মুখী আয়না হতে পারে। অর্থাৎ, আয়নার পেছন থেকে নজরদারি করা যাচ্ছে। প্রয়োজনে আয়নার প্রান্ত বা পেছনে টর্চ ফেলে খুঁটিয়ে দেখুন।

৩. মোবাইল টর্চ জ্বালিয়ে ক্যামেরা লেন্স খুঁজুন:
ঘরের সমস্ত আলো নিভিয়ে দিন। এবার আপনার ফোনের ফ্ল্যাশলাইট অন করে ঘরের প্রতিটি কোণ স্ক্যান করুন। বিশেষ করে অ্যালার্ম ঘড়ি, শো-পিস, ফ্যান, ভেন্ট, চার্জার সকেট বা যেকোনো ছোট গর্তের দিকে মনোযোগ দিন। কোনো বস্তু থেকে যদি হালকা নীল বা বেগুনি রঙের প্রতিফলন দেখতে পান, সেটি ক্যামেরা লেন্স হতে পারে।

৪. ওয়াই-ফাই স্ক্যান ব্যবহার করুন:
হোটেলের ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত হয়ে ‘Fing’ বা ‘Network Scanner’ এর মতো অ্যাপ ব্যবহার করুন। এই অ্যাপগুলো ব্যবহার করে দেখুন, ওয়াই-ফাই নেটওয়ার্কে আর কী কী ডিভাইস সংযুক্ত আছে। যদি কোনো ‘IP Camera’ বা ‘Webcam’ এর মতো ডিভাইস খুঁজে পান, তাহলে সতর্ক হোন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.