রাজ্যস্বাস্থ্য

আতঙ্ক নয়, সতর্কতাই ঢাল—করোনা নিয়ে রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

করোনার নতুন করে সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়লেও আতঙ্কের কোনো কারণ নেই—এমনই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আশা করছি কোনো মহামারির রূপ নেবে না করোনা। তবে আমাদের সতর্ক থাকতে হবে।”

মুখ্যমন্ত্রীর পরামর্শ, “অযথা চিন্তা নয়। অনেকেই হার্টের সমস্যা কিংবা অন্যান্য শারীরিক অসুস্থতায় ভুগছেন। তাঁদের জন্য একটু সর্দি-কাশিও বড় বিপদের কারণ হতে পারে। তাই অসুস্থ হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসা করান, কিন্তু আতঙ্কিত হবেন না।”

তিনি আরও জানান, “আমরা এখনও পর্যন্ত কোনও ভয়াবহ পরিস্থিতি দেখিনি। তবুও সরকার হিসেবে আমরা প্রস্তুত রয়েছি। হাসপাতালে বেড, অক্সিজেন ও ওষুধের মজুত রাখা হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, এখনই কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।”

মুখ্যমন্ত্রীর কণ্ঠে স্বস্তির বার্তা—“সাবধানতা অবলম্বন করুন, কিন্তু আতঙ্ক ছড়াবেন না। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। স্বাস্থ্য দফতর সর্বদা সক্রিয় রয়েছে। তাই করোনাকে নিয়ে অযথা গুজব নয়, সচেতনতা বাড়ান।”

রাজ্যবাসীর উদ্দেশে বার্তা, “সর্দি-কাশি বা জ্বর হলে নিজে থেকে চিকিৎসকের কাছে যান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। মাস্ক ব্যবহার করুন প্রয়োজনে। করোনা হোক বা অন্য কোনো সংক্রমণ, আগেভাগে সতর্ক থাকলেই বড় বিপদ ঠেকানো সম্ভব।”

সতর্কতা হোক অভ্যাস, আতঙ্ক নয় – এই হোক নতুন মন্ত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.