চাকরিরাজনীতিরাজ্য

‘দাগি’ শিক্ষকের তালিকা ঘিরে তৃণমূল-বিজেপি তরজা, তালিকায় পূর্ব বর্ধমানের বিজেপি নেতার দাদার নাম

দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে শনিবার স্কুল সার্ভিস কমিশন (SSC) প্রকাশ করেছে ১৮০৬ জন অযোগ্য বা ‘দাগি’ শিক্ষকের নামের তালিকা। এই তালিকায় একাধিক শাসকদল ঘনিষ্ঠদের নাম উঠে আসায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন।

তবে এই তালিকাতেই উঠে এসেছে পূর্ব বর্ধমানের বিজেপি নেতার দাদার নাম। তারপর থেকে নতুন বিতর্ক ডানা বেঁধেছে। পাশাপশি পাল্টা আক্রমণে শানিয়েছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের দাবি অনুযায়ী, তালিকার ৮৬০ নম্বরে রয়েছেন মৌমিতা কুণ্ডু ও ১৫১৩ নম্বরে সৌরভ সাম। এঁরা স্বামী-স্ত্রী ও দু’জনেই উত্তরবঙ্গের স্কুলে শিক্ষকতা করতেন। সুপ্রিম কোর্টের রায়ে তাঁদের চাকরি আগেই বাতিল হয়েছে। এবারে এসএসসি-র প্রকাশিত তালিকায় তাঁরা ‘দাগি’ শিক্ষক হিসেবে চিহ্নিত হলেন।

তৃণমূল নেতৃত্ব আরও অভিযোগ করেছে, সৌরভ সাম হলেন বিজেপি যুব মোর্চার রাজ্য পদাধিকারী পিন্টু সাম ওরফে পূরব সামের দাদা। মৌমিতা কুণ্ডু পূরব সামের বৌদি। বর্তমান সময় পূর্ব বর্ধমান, বর্ধমান-দুর্গাপুর, বীরভূম ও বোলপুর সাংগঠনিক বিভাগে ইনচার্জ রয়েছেন পূরব সাম। তিনি বিজেপি যুব মোর্চার রাজ্য পদাধিকারী পদেও রয়েছেন বলে দাবি শাসকদলের।

এপ্রসঙ্গে তৃণমূলের রাজ্য নেতা দেবু টুডু জানিয়েছেন, “এত কিছু কাণ্ডের পরেও বিরোধী দলনেতা কী করে রাজ্য সরকারকে ‘মহাদাগি’ সরকার বলে মন্তব্য করার স্পর্ধা দেখান? এ তো দেখছি চোরের বড় গলা! ওর মতো চোর তো বাংলায় বিরল। ওই দাগিটা টাকা নিয়ে কত লোককে যে চাকরি দিয়েছে তার ঠিক নেই! ’দাগি শিক্ষক’ তৈরি করার অন্যতম ওই কারিগরটা এখন সাধু সাজছে।”

এ প্রসঙ্গে পূরব সামের দাদা সৌরভ সামের জানিয়েছেন, “অন্য মৌমিতা কুণ্ডুর সঙ্গে আমার স্ত্রী মৌমিতা কুণ্ডুকে গুলিয়ে দেওয়া হচ্ছে। আমার স্ত্রী মৌমিতা কুণ্ডুর নাম ১৯ হাজারের তালিকায় রয়েছে। সদ্য প্রকাশিত এস.এস.সি-র (SSC)তালিকায় নেই। আমি জলপাইগুড়ির ওদলাবাড়ি হাই স্কুলে শিক্ষকতা করতাম । আমার স্ত্রী মৌমিতা কুণ্ডু মালবাজারের সুভাষিনী গার্লস হাই স্কুলে শিক্ষকতা করতেন। সৌরভ সাম জানান,” কাউকে টাকা দিয়ে চাকরি পান নি,পরীক্ষা দিয়ে পাশ করে শিক্ষকতার চাকরি পেয়ে ছিলেন।তার পরেও কোন যুক্তি ও প্রমাণের ভিত্তিতে এস,এস.সি(SSC) আমায় ’দাগি’ শিক্ষক হিসাবে চিহ্নিত করলো তার ব্যাখ্যা এস,এস.সি কেই দিতে হবে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.