রাজনীতি

সাংগঠনিক রদবদল, সুকান্ত মজুমদারকে সরিয়ে সভাপতিত্বে এবার শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারীকে রাজ‌্য বিজেপির সভাপতি করা হতে চলেছে। এবং তা চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই ঘোষণা হবে। শুভেন্দু বিরোধী দলনেতার পদে ইস্তফা দেবেন। নয়া বিরোধী দলনেতা করা হবে মনোজ টিগ্গাকে। সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় সম্পাদক বা সংসদীয় দলের কোনও পদ দেওয়া হতে পারে, এমনটাই সূত্রের খবর। যদিও সাংগঠনিক রদবদল নিয়ে আপাতত এই সিদ্ধান্তগ্রহণই হয়েছে।

দলের নয়া পর্যবেক্ষকরা ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ শুভেন্দু অধিকারীকে সভাপতি করার বিষয়টা মোটামুটি ঠিকঠাক করেই ফেলেছেন। এবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে শুধু হাঁটা হবে।

রদবদল হওয়ার কারণ কী? সূত্র মারফত জানা যাচ্ছে, সুকান্ত মজুমদার প্রসঙ্গে দলীয় অভ্যন্তরে তরজা শুরু হয়েছে। একাধিক অভিযোগ তাঁর নামে জমা পড়েছে। এবার বছর পড়লেই পঞ্চায়েত নির্বাচন। শুভেন্দুর অনেক এলাকায় কাজ করার দরুন তাঁর একটা নির্দিষ্ট পরিচিতি আছে। তাই এই বদল আনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.