রাজ্য

ছেলের মাস শেষে বেতন ১লাখ ছাড়িয়ে অথচ জন্মদাত্রী মা অবহেলিত! আদালতে দ্বারস্থ বৃদ্ধা

কথায় আছে কুপুত্র যদিও বা কুমাতা কদাপি। আমাদের মা বাবারা আমাদের লালনপালনের কোনো ত্রুটি রাখেন না। কিন্তু সেই সন্তানরা বড়ো হয়ে নিজের মা বাবার যত্ন নিতে কিংবা দায়িত্ব নিতে কতটা ইচ্ছুক সেটা এখন ভাবার বিষয়।

এমনি এক বর্বরতার সাক্ষী বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস। ৬৭ বছর বয়সি বৃদ্ধা স্বপ্না কর্মকার যিনি বর্তমানে থাকেন কাচড়াপাড়ায়। সঙ্গে থাকে তার ছোট ছেলে ও মেয়ে। স্বামী রবীন্দ্রনাথ কর্মকার রেলের কাচড়াপাড়া ওয়ার্কশপে কাজ করতেন।তিনি গত হয়েছেন ২০০০ সালে।

সেই সময় স্বামীর চাকরি নিজে না নিয়ে বড়ো ছেলে চিরদ্বিপ কে দিয়েছিলেন। সেই ছেলের এখন মাসিক বেতন ১লাখের উপর। সময় এগিয়েছে কিন্তু ছেলে আর মা ভাই বোনদের দেখে না। চাকরি পাবার পর পরই ছেলে অন্যত্র চলে যায়। এখন মা এর বয়স হয়েছে, বয়সের সাথে শরীরও দুর্বল হয়ে পড়েছে সাথে অনেক রোগ -জ্বালা। সুস্থ হতে দরকার সঠিক চিকিৎসা আর প্রয়োজনীয় ওষুধ।কিন্তু ছেলের সেই দিকে কোনো খেয়াল নেই। সে দিব্য রয়েছেন।

অসহায় মা তাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দরবারে হাজির। কথা বলার সময় কান্নায় ভেঙ্গে পড়েন বৃদ্ধা। তিনি জানান “মাসে ছেলের বেতন ১ লাখ ২০ হাজার টাকা। বছরে তিনবার বাইরে বেড়াতে যায়। অথচ নিজের বৃদ্ধ মা এবং ছোট ভাই, ছোট বোনকে একবারের জন্য দেখতে আসে না কাঁচরাপাড়ার বাড়িতে। টাকার অভাবে আমার ফিজিওথেরাপিও বন্ধ হয়ে গেছে। ওষুধ কিনব, সেই সামর্থ্যও নেই।”

অশ্রু ভরা চোখে তিনি জানান নিজের সারাজীবনের সম্বল তার গহনা বেচে ছেলেমেয়েদের মানুষ করেছি আর এখন আমাকে ইমিটেশনের গহনা পরে ঘুরে বেড়াতে হয়।বড়ো ছেলে চিরদ্বীপ কর্মকার বর্তমানে শিয়ালদহ রেলে কর্মরত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিযুক্ত ওই ছেলেক আদালতে হাজিরা দেবার নির্দেশ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.